প্রতিদিনের ডেস্ক॥
কর নিয়ে বাংলাদেশে কি কাণ্ডই না ঘটে গেছে! শিক্ষায় কর আরোপের পরই শুরু হয় ছাত্র আন্দোলন। সেই আন্দোলন কয়েক বছরে দৈর্ঘ্যে-প্রস্তে বেড়ে দাঁড়ায় সরকার পতনে। সফলও হয়। তবে আপনি কি জানেন, গরু ঢেঁকুর তুললেই কর দিয়ে হয় ডেনমার্কের মানুষকে। কেউ যদি গরু পালেন, তবে সরকারকে তার দিতে হয় বাড়তি কর। খবর ডয়চে ভেলের। গরুর ঢেঁকুর আর করের নেপথ্যে আছে মিথেন গ্যাস। ঘাস খায় এমন গরু ঢেঁকুর তুলতে তাদের মুখ থেকে বের হয় ক্ষতিকর ওই গ্যাস। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। মিথেন পরিবেশের জন্য কার্বন ডাই অক্সাইডের চেয়েও বেশি ক্ষতিকর। তাই ডেনমার্ক নিয়েছে এমন ব্যবস্থা। যাতে কৃষকরা আরও পরিবেশবান্ধব উপায়ে গরু পালন করে। দশটি গরুর ঢেঁকুরে বছরে এক টন মিথেন নির্গত হয়। টন প্রতি এই মিথেনের উপর কর দশ ইউরো। তবে এই কর আরোপ নিয়ে মাথাব্যথা নেই গরুর খামারিদের। পরিবেশের কথা বিবেচনায় তারা বাড়তি করের বিষয়টি মেনে নিয়েছেন। সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোও বিষয়টি নিয়ে সন্তুষ্ট। সর্বপরি দেখভাল করছেন ডেনমার্কের কৃষি মন্ত্রণালয়ও।দেশটির খাদ্য, কৃষি এবং মৎস বিষয়ক মন্ত্রী ইয়াকব ইয়েন্সন বলেছেন, ‘বার্তাটি হচ্ছে কৃষকদেরকে আরও পরিবেশবান্ধব খামার গড়তে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা খামারের কিছু জমি নিয়ে নেবো এবং সেখানে বন গড়বো। আর এটা দ্রুত করতে চাই।’

