প্রতিদিনের ডেস্ক॥
বিতর্কের মুখে রাশমিকা মান্দানা ও ভিকি কৌশলের আপত্তিকর নাচের দৃশ্য কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন ‘ছাবা’ সিনেমার পরিচালক লক্ষ্মণ উতেকার। সোমবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা। জানা যায় ‘ছাবা’ সিনেমায় সম্ভাজি মহারাজের সঙ্গে তার মহারানী যিশুবাইয়ের লেজিম নৃত্য পরিবেশনের দৃশ্য রয়েছে। এটি মহারাষ্ট্রের লোকনৃত্য। যা নিয়ে শুরু হয় বিতর্ক। এরপরই দৃশ্য কেটে ফেলার সিদ্ধান্ত নেন নির্মাতা।
