প্রতিদিনের ডেস্ক॥
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন। সমপ্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তার প্রেমের গুঞ্জন চাউর হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় ওঠে। এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অ্যানিস্টন। তিনি জানান, এটি শুধুই গুঞ্জন। তার ক্যারিয়ারের অন্যতম অদ্ভুত গসিপ এটি।
