নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মণিরামপুরে গোল্ড ব্রিকস উচ্ছেদ করেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এমদাদুল হক, উপজেলা সহকারি ভূমি নিয়াজ মাখদুম প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উপজেলার জয়পুর-কাচারিবাড়ি সড়কের পাশে অবস্থিত গোল্ড ব্রিকস নামের প্রতিষ্ঠানটির প্রায় দেড়যুগ ধরে চলে আসছে। সহকারি কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুম জানান, পরিবেশ ও প্রতিবেশের সুরাক্ষায় র্যাব, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের নিয়ে ইট ভাটাটি উচ্ছেদ করা হয়।

