২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

লোহাগড়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের লোহাগড়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের লোহাগড়া,নড়াইল সদর হাসপতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার সত্রহাজারী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নোওয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারী গ্রামের আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ইউপি সদস্য শাহিদ মিনার সাথে সাবেক ইউপি সদস্য আকতার কাজীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ চলে আসছিল।এর জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন ঢাল- শড়কি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টা ব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ২০ আহত হয়েছে। আহত রুবেল মিনা,হোসেন শেখ,আশকার মিনা, মনিরুল শেখ, শাহাবুল শেখ, পান্নু শেখ, শাহিদ মিনা, মিজানুর মিনাকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মনি মিয়া কাজী, লিওন কাজী, আক্তার কাজী, ইকলাচ কাজী, সামাদ কাজী আরিফ কাজী, বিল্লাল কাহীকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুত্বর আহত সাইফুর শেখ ও সাগর কাজীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আশিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল, এ ঘটনায় আভযোগ পেলে তদন্ত করে আইন গত ব্যাবস্থা গ্রহন করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়