মাগুরা প্রতিনিধি
জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার আমালে ধর্ষণের মতো বড় বড় অপরাধের দৃষ্টান্তমুলক শাস্তি হলে আজ আছিয়ার এমন নৃশংস নির্মম ঘটনা আমাদের দেখতে হতো না। এ ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকালে মাগুরার শ্রীপুরের জারিয়া গ্রামে আছিয়ার বাড়িতে পরিবারের সাথে দেখা করতে গিয়ে তিনি এ কথা বলেন। এ সময় তিনি পরিবারকে সান্ত্বনা ও আর্থিক সহায়তা দেন।আফরোজা আব্বাস বলেন, শুরু থেকেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই পরিবারের দায়িত্ব নিয়েছেন। আমরা শিশুটির ন্যায় বিচারের পক্ষে মাঠে নেমেছি, মাঠে থাকবো। আমরা চাই, এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। যা দৃষ্টান্ত হয়ে থাকবে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেত্রী নেওয়াজ হালিমা আর্লি, মাগুরা জেলা বিএনপির আহ্বায়ক আলী আহম্মদ, সদস্য সচিব মনোয়ার হোসনে খানসহ অন্যান্যরা।

