৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিএনপি নেতার ঈদ উপহার পেলেন শরণখোলার তিন শতাধিক দরিদ্র মানুষ

শরণখোলা প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় তিন শতাধিক দরিদ্র নারী-পুরুষকে ঈদের উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি দিয়েছেন বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন। শুক্রবার (১৪ মার্চ) উপজেলা সদর রায়েন্দা বাজারের পাঁচ রাস্তা মোড়ে বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভারে এ ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপি নেতা কাজী খায়রুজ্জামানের শিপন বলেন, আমরা ধনী-গরিব সবাই মিলে ঈদ আনন্দ উপভোগ করতে চাই। সমাজের যারা দানশীল ও স্বচ্চল ব্যক্তি আছেন দরিদ্রদের সাহায্যে তাদের এগিয়ে আসতে হবে। স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি নেতা কাজী শিপন বলেন, সমাজে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। ধানের শীষের ভোট যেন না কমে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। যারা অপরাধ কর্মকাণ্ডে জড়িত হবে তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে। জাতীয়তাবাদী মহিলা দলের শরণখোলা উপজেলা শাখা সভানেত্রী মিসেস সাগর আক্তারের সভাপতিত্বে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র নেতা ফজলুল হক তালুকদার, বিএনপি নেতা ডা. শফিকুল ইসলাম বাবুল, নাজমুল আহসান শিমুল গাজী, তালুকদার মো. মধু, মহিলা দলের নেত্রী আসমা আক্তার প্রমুখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়