২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

গোগা ইউনিয়নে বিএনপির উদ্যোগে ৯ ওয়ার্ডে একযোগে ইফতার মাহফিল

হুমায়ন কবির মিরাজ, বাগআঁচড়া
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে একযোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) ১৪ রমজান গোগা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিলে উপজেলা নেতৃবৃন্দরা বিভিন্ন ওয়ার্ডে ভাগ হয়ে উপস্থিত থেকে রোজাদারদের সাথে নিয়ে ইফতার করেন। এ ইফতার ও দোয়া মাহফিলে গোগা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইছাপুর গ্রামে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহির, ২নং ওয়ার্ড অগ্রভুলোট গ্রামে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন, ৯নং ওয়ার্ড সেতাই গ্রামে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, ৩ নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি সাবেক সভাপতি খায়রুজ্জামান মধু, ৬নং ওয়ার্ড আমলাই গ্রামে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, ১ নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন সহ সভাপতি আব্দুল মজিদ।

৭ নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, ৫ নং ওয়ার্ডে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু ও এ সময় উক্ত ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ¦ায়ক ইমদাদুল হক ইমদাদ, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন বিশ্বাস, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী, সাধারণ সম্পাদক আবুল কাশেম, পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, সাধারন সম্পাদক আব্দুল কাদের, গোগা ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সহ উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লিগণ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়