১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত ইইউ

প্রতিদিনের ডেস্ক॥
আরো নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার ওপর চাপ বাড়াতে প্রস্তুত ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা। জি-সেভেন গোষ্ঠীর শীর্ষ কূটনীতিকরা শুক্রবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের অস্ত্রবিরতি প্রস্তাব মেনে নিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়ে এ কথা জানান। কানাডায় এই আলোচনা শেষে এক যৌথ বিবৃতিতে কূটনীতিকরা বলেন, আমরা রাশিয়াকে এতে সাড়া দিয়ে সমতার শর্তে অস্ত্র বিরতিতে সম্মত হতে এবং তা সম্পূর্নভাবে প্রয়োগ করতে আহ্বান জানিয়েছি। যদি এই অস্ত্র বিরতিতে সম্মত না হয় তা হলে রাশিয়াকে আরো মূল্য দিতে হবে যার মধ্যে রয়েছে আরো নিষেধাজ্ঞা আরোপ, তেলের মূল্যবৃদ্ধি বন্ধ করা আর ইউক্রেনকে আরো সহায়তা প্রদানসহ অন্যান্য উপায়। শুক্রবার কানাডার পররাষ্ট্র মন্ত্রী মেলানি জোলি বলেন, যুক্তরাষ্ট্রের অস্ত্রবিরতি প্রস্তাব যাতে ইউক্রেনেরও সমর্থন আছে সেটি সম্পর্কে জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীদের সকলেই সম্মত। আর এখন রাশিয়ার জবাব পাওয়ার অপেক্ষায় আছি। তিনি বলেন, ‘ইউক্রেনের ব্যাপারে বল এখন রাশিয়ার কোর্টে।’ একই কথার প্রতিধ্বনি তুলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেন, এ ব্যাপারে সবাই একমত যে এখনই সময়, কোনো শর্ত ছাড়াই অস্ত্র বিরতির। ইউক্রেন তার অবস্থান স্পষ্ট করেছে। এখন এটা গ্রহণ করা রাশিয়ার ওপর নির্ভর করছে। রুদ্ধদ্বার বৈঠকে জি-সেভেনের পররাষ্ট্রমন্ত্রীরা বৈশ্বিক নিরাপত্তায় চীনের ভূমিকা, ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও নৌ-চলাচলের নিরাপত্তা নিয়েও আলোচনা করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়