৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

নড়াইলে যৌথ বাহিনীর অভিযান ১১টি মোটরসাইকেল উদ্ধার

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইল জেলার সদর উপজেলার কুড়িগ্রাম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১৪টি মামলা দায়ের ১১টি মোটরসাইকেল আটক এবং ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার রাতে নড়াইল-যশোর সড়কের কুড়িগ্রম এলাকায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল এ অভিযান পরিচালনা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, যানবাহনের বৈধ কাগজপত্র না থাকা, লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো, হেলমেটবিহীন চালকসহ বিভিন্ন কারণে এসব মামলা দায়ের করা হয় এবং জরিমানা আদায় করা হয়। অভিযানে আটক করা হয় ১১টি মোটরসাইকেল। গাড়ি ও দূরপাল্লার পরিবহনে মাদক ও অবৈধ মালামাল বহনের অভিযোগ দীর্ঘদিনের। এ সকল অপরাধ রোধে এবং যানবাহনের কাগজপত্র যাচাই করতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলসহ সকল ধরনের যানবাহনে তল্লাশি চালায়। নড়াইল সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়।এ বিষয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক, অস্ত্রসহ অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান চলবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়