রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের কালিয়া উপজেলায় চাঁদাবাজি মামলার এজাহার ভুক্ত আসামি চঞ্চল মোল্যাকে যৌথবাহিনীর সদস্যরা আটক করে। পরে রাতেই তাকে কালিয়া থানায় হন্তান্তর করেছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পুরুলিয়ার একটি পুকুর থেকে যৌথবাহিনীর সদস্যরা তাকে আটক করেছে। সে উপজেলার পুরুলিয়া গ্রামের এনামুল মোল্যার ছেলে এবং একটি চাঁদাবাজি মামলার এজাহার ভুক্ত আসামি। পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যৌথবাহিনীর একটি টহল দল পুরুলিয়া এলাকা দিয়ে টহল দিচ্ছিল। এ সময় যৌথবাহিনীর দল দেখে চঞ্চল মোল্যা দৌড় দেয়। যৌথবাহিনীর সদস্যদের সন্দেহ হলে তাকে ধাওয়া করে একপর্যায়ে সে একটি পুকুরে ঝাঁপ দিলে সেনা সদস্যরা পুকুরে নেমে তাকে আটক করে। পরে কালিয়া থানায় হন্তান্তরের সময় জানা যায়, গত ৪ এপ্রিল কালিয়া থানার একটি চাঁদাবাজি মামলার এজাহার ভুক্ত আসামি। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম জানান, যৌথবাহিনীর একটি দল চঞ্চল মোল্যা নামে এক যুবক কে আটক করে থানায় হন্তান্তর করেছে। তিনি একটি চাঁদাবাজি মামলার আসামি। চঞ্চল মোল্যাকে সকালে আদালতে পাঠানো হয়েছে।

