১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মনিরামপুরে গলায় লিচু আটকে শিশুপুত্রের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
মনিরামপুরে গলায় লিচু আটকে মায়াজ হাসান নামের ১৫ মাস বয়সী এক শিশুপুত্রের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। শিশু মায়াজ মনিরামপুর পৌর এলাকার জুড়ানপুর কাজীপাড়ার স্কুলশিক্ষক আইনুল হকের ছেলে। শিশুটির পিতা আইনুল হক বলেন, ‘বিকেলে আমার সঙ্গে বসে লিচু খাচ্ছিল। এ সময় হঠাৎ ওর গলায় লিচু আটকে গেলে ছেলের নিশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমরা দ্রুত তাকে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে পাঠান। যশোরে নেয়ার পথে ছেলে মারা গেছে।’ মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) হুমায়ুন রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গলায় লিচু আটকে যাওয়ার পর বিকেলে শিশুটিকে আমাদের হাসপাতালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। যশোরে নেওয়ার পথে শিশুটি মারা গেছে।’
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, ‘গলায় লিচু আটকে শিশু মৃত্যুর খবর আমাদের জানা নেই।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়