১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানে ভয়াবহ আগুন, দুই ফায়ার ফাইটার আহত

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জে ৪ টি ব্যবসায় প্রতিষ্ঠানে ভয়াবহ আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে উপজেলার সাকোর বাজারে এ ঘটনা ঘটে। একে একে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিট। তাদের ৫ ঘন্টা চেষ্টায় রাত ২ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সেসময় আগুন নেভাতে গিয়ে যশোর সেনানিবাস ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান ও ইব্রাহিম হোসেন এর মুখের বিভিন্ন অংশ আগুনে ঝলসে তারা আহত হয়। পরে তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ফায়ার সার্ভিসের যশোর অঞ্চলের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো: আলী সাজ্জাদ জানান, বৃহস্পতিবার রাতে সাকোর বাজারের তেল ব্যবসায়ী আব্দুল আজিজের দোকান থেকে আগুনের সুত্রপাত হয়। ব্যারেলে পেট্রোল ও অকটেন মজুদ থাকায় মুহুর্তের মধ্যে আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ, কোটচাঁদপুর, চৌগাছা, যশোর সেনানিবাস স্টেশন সহ ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। তেল স্থানান্তরের সময় বৈদ্যুতিক সুইচের স্পার্কিং থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়