১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিকরগাছায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে দুজন গুরুতর আহত

ঝিকরগাছা সংবাদদাতা
যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর গ্রামে স্থানীয় বিএনপির দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১০ মে ২০২৫) বিকাল সাড়ে ৫টার দিকে ছুটিপুর গ্রামের জামতলা মোড়সংলগ্ন মেসার্স ওলিয়ার ট্রেডার্সের সামনে এ ঘটনা ঘটে। আহতদের নাম মোঃ আশা (৩৫) ও তার ভাই মোঃ মইদুল (৩০)। তারা ঝিকরগাছার বালিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত আতাল উদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির স্থানীয় কার্যালয় থেকে মোঃ আশা ও মইদুলের নেতৃত্বে একটি মিছিল বের হলে জামতলা বাজার এলাকায় ২য় পক্ষের নেতা মোঃ বিপ্লবের নেতৃত্বে কয়েকজন তাতে বাধা দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা থেকে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। অভিযুক্তরা হলেন:- ১. মোঃ বিপ্লব, পিতা- আহম্মদ আলী, গ্রাম- কাগমারী, ২. মোঃ নশু, পিতা- রমজান, গ্রাম- গঙ্গানন্দপুর, ৩. মোঃ মোহর, পিতা- লুৎফর খাঁ, গ্রাম- কাগমারী। সংঘর্ষে আহত দুই ভাইকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে পাঠানো হয়। এসময় দলীয় কার্যালয়ের ২০-২৫টি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করা হয় বলে জানা গেছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়