৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

নড়াইলের হারানো ২২টি মোবাইল উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছে পুলিশ

রেজাউল করিম, লোহাগড়া
নড়াইলের তিনটি উপজেলা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন ও প্রতারণায় খোয়া যাওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করে তা মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অফিসে উদ্ধার করা মোবাইল ফোন ও টাকা ফেরত দেয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত এপ্রিল মাসে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক এসআই জয়নুল আবেদীন ও আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন ও প্রতারণায় খোয়া যাওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করেন। মঙ্গলবার দুপুরে নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছ এগুলো হন্তান্তর করেন।এসময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)আশরাফুল ইসলাম,জেলা গোয়েন্দা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ শাহ দারা খানসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়