৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথ‌ওয়ে নেটওয়ার্ক সক্রিয়করণ সভা

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে বৃহস্পতিবার ১৫ মে ২০২৫ সকাল ১০,৩০ টায় কালিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধে রেফারেল সক্রিয়করণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল । এসময় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, নারী নেত্রী ,এনজিও প্রতিনিধি , ইউনিয়ন ও উপজেলা সিটিসির সদস্যবৃন্দ।আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ্তি রায়ের পরিচালনায় খুলনা ক্লাসটারের প্রকল্প সমন্বয়কারী সুবোল ঘোষের সঞ্চালনায় সভায় প্রকল্পের উদ্দেশ্য ,প্রকল্পের পরিচিতি, কার্যক্রম , প্রত্যাশিত ফলাফল ও প্রেরণার আলোক শিখা নামক ভিডিও প্রদর্শনীর মাধ্যমে বিস্তারিত আলোচনা উপস্থাপন করা হয়। মানব পাচার প্রতিরোধে রেফারেল পাথ‌ওয়ে নেটওয়ার্ক শক্তিশালী করন, মানব পাচারের শিকার সারভাইভারদের সেবা নিশ্চিত করার কৌশল ও মানবপাচারের শিকার নারী পুরুষদের উদ্ধারে প্রয়োজনীয় করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আকরাম হোসেন, নাগরিক নেতা আনোয়ার হোসেন, নারী নেত্রী ইলা দেবী মল্লিক, এনজিও প্রতিনিধি নিতাই সেন প্রমুখ। সভাটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ মন্ডল। উল্লেখ্য আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড এম্বাসেডর এর অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের সহযোগিতায় রূপান্তর মাঠ পর্যায়ে কার্যক্রমটি বাস্তবায়ন করছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়