৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের দুইদিন ব্যাপী দক্ষতা বৃদ্ধি রিফ্রেসার্স প্রশিক্ষণ

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
বৃহস্পতিবার (১৫ মে ‘২৫) কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের ২ দিন ব্যাপি সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধিমূলক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আকরাম হোসেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য এবং কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুদ রানা ও ফিল্ড অফিসার বিপুল রায়। উল্লেখ্য, গত বুধবার ১৪ মে, ২০২৫ রিফ্রেসার্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন এবং ১৫ মে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের যুব ফোরাম সদস্যরা এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন। এই রিফ্রেসার্স প্রশিক্ষণের মাধ্যমে যুব ফোরামের যুবরা জীবনের নানা পরিস্থিতি মোকাবেলা, জীবন মান উন্নত করা, মানসিক শক্তি দৃঢ় করা, সমস্যার যথাযথ সমাধান খুঁজে পাওয়ার মাধ্যমে নেতৃত্বের বিকাশ ঘটাবে এবং সংবেদনশীল অসাম্প্রদায়িক সমাজ গঠনে ভূমিকা রাখবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়