৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় চাঁদার টাকা না দেয়ায় সাবেক মহিলা কাউন্সিলর লাঞ্চিত : টাকা ও স্বর্ণালংকার লুটপাট

মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় চাঁদার টাকা না পেয়ে পৌরসভার ৪,৫ ও ৬ ওয়ার্ডের সংরক্ষিত সাবেক মহিলা কাউন্সিলর কে মারপিট করে গুরুতর আহত করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান কাউন্সিলের মেয়ে ছন্দা রানী দাশ। সংবাদ সম্মেলনে ছন্দা রানী দাশ বলেন, আমার মা কবিতা রানী দাশ পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের ৩ বারের সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র ছিলেন। এছাড়া তিনি মাসিক চুক্তিতে জোনাকি গ্রাম উন্নয়ন সমিতিতে একজন মাঠকর্মী হিসেবে কাজ করতেন। সমিতিতে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনাও ঘটেছে। যা নিয়ে গ্রাহকদের টাকা আদায়ে মামলা মকদ্দমা ও আন্দোলন সংগ্রাম হয়েছে। সর্বশেষ টাকা প্রদানের সিদ্ধান্ত হয়ে আছে। এর মধ্যে পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফা মোড়ল ও জাতীয় শ্রমিকলীগের পৌরসভার যুগ্ম আহবায়ক জাকির হোসেনকে ১০ লাখ টাকা দিলে তারা সব সমাস্যা সমাধান করে দিবেন বলে জানান। তাতে তিনি রাজী না হওয়ায় শুক্রবার বিকেলে আমাদের বাড়ীতে ৩-৪ শ লোকজন নিয়ে হামলা চালায়। ঘরে ঢুকে কবিতা দাশকে বেধড়ক মারপিট করে টেনে-হিছড়ে ঘরের বাইরে এনে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন চালায়। আলমারী,শোকেজ ভেঙ্গে নগদ ২লাখ ৩০ হাজার টাকা , চার ভরি সোনার গহনা ও মুল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে। এমনকি তার শাড়ী কাপড় ছিড়ে বিবস্ত্র করে খুলনা-পাইকগাছার প্রধান সড়ক দিয়ে সমিতির সভাপতি সাবেক কাউন্সিলরের বাড়ীতে টানতে টানতে নিয়ে যায়। এক পর্যায়ে সে গুরুতর আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানেও রাতে জাকির হোসেন ও মোস্তফা মোড়ল কিছু লোক নিয়ে তার সাথে আবারও অসাধাচারণ করে। রোগীর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালের চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সংবাদ সম্মেলনে ছন্দা রাণী দাশ প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী জানান। এবিষয়ে মোস্তফা মোড়ল ও জাকির হোসেনের কাছে জানতে চাইলে তারা বলেন,সরল জোনাকি গ্রাম উন্নয়ন সমবায় সমিতি হাজারো গ্রাহকের টাকা আত্মসাৎ করায়,সমিতির শত শত গ্রাহকগন সাবেক কাউন্সিলর কবিতা রানীর বাড়ি ঘেরোয়া করে।এ বিষয় এলাকায় ছড়িয়ে পড়লে ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তৈবুর রহমান তাৎক্ষনিক রাস্তা থেকে আমাদেরকে ডেকে সাথে নিয়ে কবিতা রানীর বাড়িতে যান এবং আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে কবিতা রানীকে নিয়ে সমিতির নির্বাহী পরিচালক সাবেক কাউন্সিলর আলাউদ্দিনের বাড়িতে নিয়ে যায়, সেখানে উপস্থিতি সকলের সাথে কথা বলে টাকা দেওয়ার কথা স্বীকার করলে সাবেক কাউন্সিলর তৈয়বুর রহমান বিষয়টি দায়ভার নিয়ে কবিতা রানীকে সাথে নিয়ে চলে আসেন। পরবর্তীতে আমরা জানতে পারি কবিতা রানী দাশ হাসপাতালে ভর্তি,তাই তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালে যায় ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়