রেজাউল করিম, লোহাগড়া
নড়াইল জেলা ওলামালীগের সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার বিকেলে নড়াইল শহরের রূপগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নড়াইল সদর উপজেলার শিমুলিয়া গ্রামের বাহাদুর মোল্যার ছেলে। ডিবি সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানায় গত বছরের ২৫ সেপ্টেম্বর দায়ের করা নাশকতার মামলার এজাহারভুক্ত আসামি আবুল কালাম আজাদ। গ্রেফতার এড়াতে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে ডিবি ও নড়াইল সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম রবিবার (১৮ মে) সাংবাদিকদের জানান, জেলা ওলামালীগের সভাপতি আবুল কালাম আজাদকে গ্রেফতার করে থানায় হন্তান্তর করেছে ডিবি। রবিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

