৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

অবশেষে পাইকগাছা পৌরসভায় জলবদ্ধতা নিরশনে ড্রেনেজ ও বাঁধ নির্মাণ কাজ শুরু

মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
অবশেষে খুলনার পাইকগাছা পৌরসভার জলবদ্ধতা নিরশনে পানি নিস্কাশনের পাকা ড্রেনেজের কাজ শুরু হয়েছে। একই সাথে ড্রেনেজের দু-ধারের বাঁধের উপর ২’শ বিভিন্ন প্রজাতির লবণ সহিঞ্চু গাছের চারা লাগানোর পরিকল্পনা নিয়েছে কতৃপক্ষ। জানা গেছে পাইকগাছা পৌরসভার কাঁচা বাজারের পাশে শিবসা নদীর চর ভরাটী জায়গার উপর দিয়ে শুরু হয়েছে পয় নিস্কাশনের জন্য পাকা ড্রেনেজের কাজ। যার দু-ধারে নির্মিত বাঁধের উপর ২ শতাধিক লবণ সহিষ্ণু গাছের চারাও লাগানোর পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানা গেছে। যার মধ্যে কেওড়া, গরান, গেওয়া, সুন্দরী, গোলপাতাসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা রয়েছে । পৌরবাসীর দীর্ঘদিনের দাবী জলাবদ্ধতা নিরাশন ও শহর রক্ষা বাঁধ নির্মাণ। প্রতিবছর অতিবৃষ্টি, জোয়ারের পানি বৃদ্ধি ও বন্যায় পৌরসভার প্রাণ কেন্দ্র ৭ ও ৮ নং ওয়ার্ড পানিতে তলিয়ে জলবদ্ধতা সৃষ্টি হয়। যাতে জনভোগান্তি চরম আকার ধারণ করে। জনগণের দাবীর প্রেক্ষিতে পৌর কতৃপক্ষ চলতি বছর ড্রেনেজ, তেলাসাইডি বাঁধ নির্মান ও মাটির কাজের পরিকল্পনা নেয়। গত ২০ মে কাজ শুরু হয়েছে। ১৮০ মিটার প্রাথমিক কাজের জন্য ৩ লাখ ২৯ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আরও সম্প্রসারিত হবে বলে পৌর কতৃপক্ষ জানিয়েছ। এদিকে ঠিকাদারী প্রতিষ্ঠান নাঈম এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন, ডেনেজ নির্মাণ কাজ দ্রুতই শেষ করে ২’শতাধিক গাছের চারাও জনস্বার্থে লাগিয়ে দেব। পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহেরা নাজনীন জানান জলবদ্ধতার নিরাশনে বর্ষার আগেই ড্রেনেজ নির্মান কাজ শেষ হলে আর জলবদ্ধতা থাবেনা। এজন্য দ্রুত কাজ শেষ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেয়া হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়