৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে বনজীবীদের নিয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
সুন্দরবন ও পরিবেশ রক্ষার্থে সাতক্ষীরার কালিগঞ্জে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বনজীবীদের নিয়ে দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৪ মে অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে গোলাম কিবরিয়া সভাপতির বক্তব্যে বলেন সুন্দরবনের মধ্যে পর্যটক ও বনজীবীরা যেখানে সেখানে পলিথিন, চিপস, চানাচুর, বিস্কুটসহ বিভিন্ন খাবারের প্যাকেট, পানির বোতল, একবার ব্যবহার্য প্লাস্টিকের থালা ও কাপ ফেলে থাকে। বনের যেসব এলাকায় মানুষের যাতায়াত বেশি, সেখানে প্লাস্টিক দূষণও বেশি। তবে পর্যটক ও বনজীবীরা শুধু সুন্দরবনের ভেতরে গিয়েই দূষণ ঘটাচ্ছেন না, বনসংলগ্ন লোকালয় থেকেও এগুলো জোয়ার-ভাটায় নদীর পানিতে ভেসে বনে যায়। বনসংলগ্ন ৮০ থেকে ৮২টি গ্রাম থেকে ৫২টি নদী-খাল হয়ে জোয়ারের সময় একবার ব্যবহার্য প্লাস্টিকের থালা ও কাপ বনের মধ্যে চলে যাচ্ছে। যার কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য সহ পরিবেশের ক্ষতি হচ্ছে।তাই প্লাস্টিক দূষণ রোধে আরও কঠোর হবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়