নিজস্ব প্রতিবেদক
যশোরে বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য সাইদুর রহমান ও আলী কদরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৪ মে) বাদ আসর যশোর জেলা বিএনপির কার্যালয়ে সদর উপজেলা বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সভাপতি মণ্ডলীর সদস্য গোলাম রেজা দুলু, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কাজী আজম, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে নেতৃবৃন্দ প্রয়াত নেতাদের অবদানের কথা স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করেন।

