১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মিথুন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ বোধন শক্তির কারক বুধ, কর্মফলদাতা শনি ও সর্বগ্রাসী গ্রহ রাহুর প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কুম্ভ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। পিতামাতা ও গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। কোনো দলিলপত্র আসতে পারে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকার আসতে পারে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। অযথা লোকে ভুল বুঝবে ও সন্দেহ করবে।
মিথুন [২১ মে-২০ জুন]
দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখা কঠিন হবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবারে শোকের মাতম বইয়ে দিতে পারে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতিসাধন করবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। ব্যবসা-বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সন্তানগণ আজ্ঞাবহ থাকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
পিতা-মাতার গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। প্রেম রোমান্স ভ্রমণ বন্ধুত্ব শুভ। দ্বিচক্রযান বর্জনীয়।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
সংকটকালে বন্ধু আত্মীয় পরিজন কার ও সহযোগিতা পাওয়া কঠিন হবে। ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দুর্যোগের কালো মেঘ গ্রাস করবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দিনটি স্মরণীয় বরণীয় থাকবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকারের পসরা সাজবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। অর্থ কড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শ্রমিক কর্মচারী আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর রাখুন। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। শিক্ষার্থীদের মন ফেসবুকের প্রতি আকৃষ্ট থাকবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
স্বদেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতা-মাতা গুরুজনদের সহযোগিতা প্রাপ্ত হবেন। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। অত্যাবশ্যকীয় বিনিয়োগে সতর্ক থাকুন। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ধৈর্য সাহস মনোবল বাড়বে। ভাই বোনদের সহযোগিতা পাবেন। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। গানবাজনা আঁকা লেখায় পুরস্কার পাবেন। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। প্রেমী যুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়