প্রতিদিনের ডেস্ক॥
নতুন মোবাইল পরিষেবা ও টি১ (টি ওয়ান) নামের একটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন।নতুন মোবাইল পরিষেবা ও টি১ (টি ওয়ান) নামের একটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাম্প অর্গানাইজেশন। ফোনটি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রে তৈরি হবে বলে দাবি করা হয়েছে। তবে ডিভাইসের ফিচার, দাম ও উন্মোচনের সময়সূচি দেখে বিশেষজ্ঞরা এ দাবিকে বাস্তবসম্মত মনে করছেন না। খবর সিএনএন।
বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি উন্মোচিত টি১ ফোনের স্পেসিফিকেশন চীনে তৈরি একটি ফোনের সঙ্গে ‘চোখে পড়ার’ মতো মিল রয়েছে। পিউরিজমের সিইও টড উইভার বলেন, ‘যদি ট্রাম্প পরিবার গোপনে যুক্তরাষ্ট্রে নিজস্ব ফোন তৈরির কারখানা না বানিয়ে থাকে, তাহলে তারা যা বলছে, সেটা বাস্তবে করা সম্ভব নয়।’
পিউরিজম যুক্তরাষ্ট্রে তৈরি ফোন উৎপাদনকারী বিরল কোম্পানিগুলোর একটি।
ট্রাম্প অর্গানাইজেশনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোম্পানির দৈনন্দিন কাজকর্মে জড়িত নন। তার জ্যেষ্ঠ দুই ছেলে প্রতিষ্ঠান পরিচালনা করেন।ঘোষণাটি এমন সময় এসেছে যখন ট্রাম্প আমেরিকায়, বিশেষ করে প্রযুক্তি খাতে উৎপাদনকাজ ফিরিয়ে আনার জন্য চাপ দিচ্ছেন। এমনকি তিনি অ্যাপল ও স্যামসাংয়ের মতো কোম্পানিকে বলেছেন, যদি টেক জায়ান্ট দুটি বিদেশে ফোন তৈরি করে, তাহলে কমপক্ষে ২৫ শতাংশ শুল্ক দিতে হতে পারে।
প্রেসিডেন্টের পরিবার গত সপ্তাহে ট্রাম্প মোবাইলের ওয়েবসাইট ও ট্রাম্প টাওয়ারের ঘোষণায় ফোনটি ‘মেড ইন দি ইউএসএ’ (যুক্তরাষ্ট্রে তৈরি) হবে বলেছে জানিয়েছে। কিন্তু পরবর্তী সময় এরিক ট্রাম্প একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘আসলে সব ফোন একদিন হয়তো আমেরিকায়ই তৈরি করা যাবে।’ এমন বক্তব্যে বিশেষজ্ঞরা ধারণা করছেন, যুক্তরাষ্ট্রে স্মার্টফোন তৈরির বিষয়টি এখনই সম্ভব নয়।
বিশেষজ্ঞ টড উইভার ও বিশ্লেষক ম্যাক্স ওয়েইনবাখ স্বতন্ত্রভাবে সিএনএনকে বলেছেন, টি১ ফোনটি দেখতে অনেকটা চীনের উইংটেক কোম্পানির তৈরি ‘রেভভেল ৭ প্রো ৫জি’ ফোনের মতো। ফোনটি অ্যামাজনে প্রায় ১৬৯ ডলারে বিক্রি হয়।
উইনবাখ ও উইভার ট্রাম্প মোবাইলের দেয়া ফোনের স্পেসিফিকেশন যেমন বডি, ব্যাটারি ও ক্যামেরার বিশ্লেষণ করেছেন। তারা এ ডিভাইসকে রেভভেল ৭ প্রো ৫জির মতো মনে করছেন। তবে এখনো তারা এমন কোনো তথ্য দেননি, যা দেখে প্রমাণ করবে ট্রাম্পের ফোনটি ঠিক এ ফোনেরই সংস্করণ বা যুক্তরাষ্ট্রের বাইরে তৈরি।উইনবাখ বলেছেন, ‘এ ধরনের ফোন তৈরি করতে পারবে এমন মাত্র চার বা পাঁচটি ওডিএম (মূল ডিভাইস প্রস্তুতকারী) কোম্পানি রয়েছে, বাকি সবই চীনে অবস্থিত। রিভভেল ফোন ও টি১ ফোনের স্ক্রিন সাইজ, ব্যাটারি ক্ষমতা ও স্টোরেজ একই রকম এবং দুটিতেই হেডফোন জ্যাক আছে, যা সাম্প্রতিক সময়ের স্মার্টফোনে বিরল। তবে ক্যামেরায় সামান্য পার্থক্য আছে, আর টি১ ফোনের মেমরি কিছুটা বেশি।’এছাড়া মেড-ইন-চায়না নামে একটি ওয়েবসাইটে তালিকাভুক্ত ভিটেক্স স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রায় টি১ ফোনের মতোই। একই ব্যাটারি সক্ষমতা, ক্যামেরা ডিজাইন ও সফটওয়্যার ভার্সনও। তবে মেমরি ও ডিসপ্লেতে কিছু পার্থক্য রয়েছে।

