২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে নারী হত্যার অভিযোগ, আদালতের আদেশে মামলা

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার বড় গোপালপুরে যৌতুকের দাবিতে সুমাইয়া আক্তার সুমনা নামে এক নারীকে হত্যার অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা রেকর্ড হয়েছে। বুধবার (২৫ জুন) আদালতের আদেশে কোতোয়ালি থানায় মামলাটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করা হয়। আসামিরা হলেন—সুমনার স্বামী হৃদয় হাসান, শ্বশুর হারেজ, শাশুড়ি টুকু, ননদ শম্পা এবং ঝিকরগাছার লাউজানি গ্রামের নজরুল ইসলামের ছেলে বিপ্লব। মামলার বাদী সুমনার মা মমতাজ বেগম জানান, ২০২৩ সালের ২৪ এপ্রিল হৃদয়ের সঙ্গে সুমনার বিয়ে হয়। তাদের ঘরে জান্নাতুল মাওয়া নামে এক কন্যাসন্তান জন্ম নেয়। কিন্তু বিগত কয়েক মাস ধরে ১০ লাখ টাকা যৌতুকের জন্য সুমনার ওপর চাপ সৃষ্টি করছিল স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা। গত ৩০ মে তাকে মারধর করা হলে তার মৃত্যু হয়। পরে বিষয়টি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। ঘটনার পর থানায় মামলা করতে গেলে আদালতের শরণাপন্ন হতে বলা হয়। পরে মমতাজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ মামলা দায়ের করেন, যা আদালতের নির্দেশে থানায় রেকর্ড করা হয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়