৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

খুলনায় এবার পুলিশ কমিশনারকে অবরুদ্ধ করে পদত্যাগের দাবি

খুলনা প্রতিনিধি
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। ‘মব’ জাস্টিসের শিকার পুলিশের এসআই সুকান্তকে গ্রেফতার করে কারাাগরে পাঠানো হলেও খুশি না শিক্ষার্থীরা। তাকে খুলনায় কেন আনা হলো না-এই অভিযোগ তুলে কেএমপির পুলিশ কমিশনারসহ অন্য কর্মকর্তাদের কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে।বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৪টা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শিক্ষার্থীরা কেএমপি সদর দপ্তরে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা পুলিশ কমিশনার মো. জুলফিকার আলী হায়দার ও উপপুলিশ কমশিনার এম এম শাকলিজ্জামানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন।
যে অভিযোগে কেএমপি কমিশনারের পদত্যাগ চাইছেন শিক্ষার্থীরা, সেই এসআই সুকান্তকে আজ গ্রেপ্তার করা হলেও তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। কেএমপি সদর দপ্তরের সামনের সড়কে ব্যারিকেড দেন আন্দোলনকারীরা। এ সময় তাঁরা রাস্তায় টায়ার জ্বালিয়ে দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগরে আন্দোলনের জ্যেষ্ঠ মুখপাত্র রুমি রহমান বলেন, ‘দুর্নীতিবাজ পুলিশ কমিশনারকে অবশ্যই দায়িত্ব ছাড়তে হবে। তাকে অপসারণ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’ আন্দোলনরত অপর এক শিক্ষার্থী বলেন, ‘খুলনা মহানগরীর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ব্যর্থ হয়েছে। বর্তমান পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার খুলনায় আসার পর থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। আওয়ামী লীগের দোসরদের তিনি গ্রেপ্তার করছেন না। আমরা ব্যর্থ পুলিশ কমিশনারকে দেখতে চাই না। আমরা কেএমপি কমিশনার হিসেবে একজন দেশপ্রেমিক যোগ্য লোককে চাই।’ রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়