৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে ৩০ লাখ টাকা জরিমানাসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
যশোরে বিশেষ অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্ত এবং ৩০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২৬ জুন) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে যশোর কোতোয়ালি থানাধীন খড়কি পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম মো. শাহিদুজ্জামান (৫৫), পিতা মো. আনোয়ারুল। তিনি যশোরের মণিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা। সিআর-১৮৪৬/২১ নম্বর মামলায় তার বিরুদ্ধে ১ বছরের কারাদণ্ড এবং ৩০ লাখ টাকা অর্থদণ্ডের গ্রেফতারি পরোয়ানা ছিল। অভিযানটি পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই কামরুজ্জামান, এএসআই রঞ্জন কুমার বসু ও এএসআই শফিউল হক। গ্রেফতারকৃত শাহিদুজ্জামানকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়