২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মিঠুন দত্ত, অভয়নগর
যশোরের অভয়নগর উপজেলায় ধান ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ৩ টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বনগ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম ফসিয়ার রহমান মোল্লা (৮০)। তিনি উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বনগ্রামের মৃত মো: মোসলেম মোল্লার ছেলে। নিহতের ছেলে আকিজ মোল্লা জানান, সোমবার সকালে কৃষি কাজের জন্য আমার পিতা বাড়ির পাশে একটি মাঠে যান কৃষিকাজ করার জন্য । কিন্তু দুপুরে বাড়িতে খাওয়ার কথা থাকলেও তিনি না আসায় আমারা খোঁজাখুঁজি করতে থাকি। পরে এক প্রতিবেশী এসে জানায় আমার পিতা দুপুরে সাড়ে ৩টায় বৃষ্টিতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। পরে আমরা যেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মোহাম্মদ মহিউদ্দিন জানান, সন্ধ্যা সাড়ে ৬টার সময় ফসিয়ার রহমান মোল্লা নামের এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসলে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হাসপাতলে আনার আগেই তার মৃত্যু হয়েছে । তার বুকে এবং ডান হাতে পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আলিম বলেন,অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের বমগ্রামের ফসিয়ার রহমান মোল্লা নামের এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরিবারের কাছ থেকে একটি লিখিতপত্র নেয়া হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়