২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালীগঞ্জে মাদক সন্ত্রাস চাঁদাবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জ বিএনপির উদ্যোগে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন বিকাল ৪ টার সময় থানা রোড বিএনপি’র কার্যালয় থেকে এক বিরাট মিছিল শহর ঘুরে অফিসে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম ফিরোজ। মিছিল শুরু এবং শেষে বক্তব্য রাখেন, আসন্ন সংসদ সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি নেতা সাইফুল ইসলাম ফিরোজ, থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও সাবেক চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, শহিদুল ইসলাম ও জবেদ আলী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়