৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মহিলা বিশ্বকাপে ওয়াদিফার হার

প্রতিদিনের ডেস্ক॥
জর্জিয়ার বাতুমি শহরে আজ ফিদে মহিলা বিশ্ব কাপ দাবা শুরু হয়েছে। প্রথম রাউন্ডের প্রথম খেলায় বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ ফ্রান্সের মহিলা গ্র্যান্ড মাস্টার দাওলেতি কোরনেতি দেইমেনতির কাছে হেরেছেন।প্রথম রাউন্ডের প্রথম খেলায় মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতিতে খেলে ২৫ চালের মাথায় হেরে যান।
আগামীকাল প্রথম রাউন্ডের দ্বিতীয় গেমে মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদ সাদা ঘুঁটি নিয়ে খেলবেন। টুর্নামেন্ট টিকে থাকতে হলে ওয়াদিফাকে আগামীকাল জিততেই হবে। ফ্রান্সের মহিলা গ্র্যান্ডমাস্টার ড্র করলেই পরবর্তী রাউন্ডে খেলবে।নক-আউট পদ্ধতিতে ১০৭ জন দাবাড়ু এ ইভেন্টে অংশ নিচ্ছেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়