সোহেল আহমেদ, কালিগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জে চাঁদাবাজ দখলবাজ সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বিএনপি’র একাংশের নেতৃত্বে কালিগঞ্জ উপজেলা শহরে বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে হ্যান্ডবিল বিতরণ সহ ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হয়েছে। ৮ জুন সকাল ১০ টার বেলা ১ টা পর্যন্ত ঝিনাইদহ -৪ আসনে পরপর ৪ বার নির্বাচিত সংসদ সদস্য মরহুম শহিদুজ্জামান বেল্টুর সহধর্মিনী বিএনপি জেলা কমিটির নেতা মুর্শিদা জামান বেল্টুর নেতৃত্বে নেতাকর্মীদের সাথে নিয়ে কালিগঞ্জ উপজেলা শহরের বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে হ্যান্ড বিল বিতরণ সহ ধানের শীষের পক্ষে ভোট চাওয়া হয়েছে। এ সময় মুর্শিদা জামানের সাথে ছিলেন বিএনপি নেতা তবিবুর রহমান মিনি, আব্দুল গফফার, শ্রমিক নেতা মিলন হোসেন, সহ আরো অনেকে।

