২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ফের চর্চায় বলিউডের শাশুড়ি-বৌমার সম্পর্ক

প্রতিদিনের ডেস্ক
সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’র একটি পুরনো পর্ব ফের ভাইরাল হয়েছে। আর সেই পর্বেই অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়া বচ্চন অকপটে প্রশংসা করেছিলেন তার পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের। সাক্ষাৎকারে করণ যখন জয়ার কাছে জানতে চান ঐশ্বরিয়া সম্পর্কে, তিনি সোজাসাপ্টা উত্তর দেন, ‘সি ইজ লাভলি। আই লাভ হার অ্যান্ড ইউ নো আই হ্যাভ অলওয়েজ লাভড হার।’ করণ এরপর জানতে চান, ঐশ্বরিয়া কি বচ্চন পরিবারের জন্য সঠিক পছন্দ? জয়ার উত্তর, ‘আমার তাই মনে হয়। ও নিজে এত বড় একজন তারকা, তবুও পরিবারের মধ্যে ওকে কখনো নিজেকে জাহির করতে দেখিনি। এটা ওর খুব ভালো একটা গুণ।’ ঐশ্বরিয়া আদর্শ ‘মিসেস অভিষেক বচ্চন’ কি না- এই প্রশ্নের উত্তরে জয়া সেদিন সাফ জানান, ‘হ্যাঁ, আমার তো তাই মনে হয়। ও খুব সুন্দরভাবে পরিবারের সঙ্গে মানিয়ে নিয়েছে। জানে কারা ওর বন্ধু, আর কার সঙ্গে কেমন ব্যবহার করতে হয়।’ শুধু জয়া নন, অভিষেক বচ্চন নিজেও ২০১৫’র এক সাক্ষাৎকারে তার মা এবং স্ত্রীর সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন। জানিয়েছিলেন, ‘মা আর ঐশ্বরিয়া মাঝে-মধ্যে একসঙ্গে আমার বিরুদ্ধেই জোট বাঁধে। তখন ওরা বাংলায় কথা বলতে শুরু করে। মা তো বাঙালি, আর ঐশ্বরিয়া ‘চোখের বালি’তে ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কাজ করার সময় থেকেই বাংলা বলতে পারে। ফলে যখন ওরা একসঙ্গে আমার বিরুদ্ধে কিছু বলার পরিকল্পনা করে, তখনই বাংলায় গড়গড় করতে থাকে! দিন কয়েক আগে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে অমিতাভ বচ্চনকে এক প্রতিযোগী জিজ্ঞেস করেছিলেন- ‘আপনার বউমা ঐশ্বরিয়া তো দারুণ সুন্দরী। তার সৌন্দর্যকে ভাষায় প্রকাশ করা যায় না। আপনি তো ওর সঙ্গেই থাকেন এক বাড়িতে। একটু সুন্দর থাকার টিপস দেবেন!’ প্রতিযোগীর আবদারে প্রথমে একটু হতবাক হলেও, পরে একটু রাশভারি কণ্ঠে অমিতাভ বলেন, ‘হ্যাঁ, ঐশ্বরিয়া সত্যিই খুব সুন্দরী। আমরা সবাই জানি। কিন্তু মুখের সৌন্দর্য সারা জীবন থাকে না। বরং মন থেকে সুন্দর থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। কারণ, মনের সৌন্দর্যই জীবনকে এগিয়ে নিয়ে যায়। সবাইকে ভালোবাসা শেখায়। এটা অত্যন্ত জরুরি। তাই মুখশ্রীর থেকেও মনটাকে সুন্দর করতে হবে!’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়