ছক ভাঙছেন কারিনা

প্রতিদিনের ডেস্ক
পর্দায় অথবা পর্দার বাইরে- উভয় ক্ষেত্রেই সাহসী অভিনেত্রী কারিনা কাপুর খান। যেকোনো চরিত্রে তিনি নিজেকে অনায়াসে তুলে ধরতে পারেন। বাস্তবেও তার ক্ষুরধার ব্যক্তিত্বে মুগ্ধ অনুরাগীরা। পর্দায় একাধিকবার সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যে দেখা গেছে তাকে। কিন্তু এবার সমস্ত সীমা অতিক্রম করতে প্রস্তুত কারিনা। হাঁটুর বয়সী অভিনেতার সঙ্গে প্রেমে জড়াবেন তিনি। বি-টাউনে এমনই খবর। এ ছাড়া, বেশ কয়েকটি ছবিতে বেশি বয়সের অভিনেতাদের বিপরীতে দেখা গেছে তাদের অর্ধেক বয়সের নায়িকাদের। তা নিয়ে বিতর্কও হয়েছে। এবার সেই ছক ভাঙছেন কারিনা। তার বয়স এখন ৪৪। শোনা যাচ্ছে, ২০ বছরের এক তরুণের সঙ্গে পর্দায় খোলামেলা দৃশ্যে দেখা যাবে তাকে। জানা যায়, এই ছবিতে কারিনাকে এক ভূতের চরিত্রে দেখা যাবে। এই ছবির চিত্রনাট্যে নাকি রয়েছে নানা চমক; যা ভৌতিক ছবির ক্ষেত্রে একেবারেই আনকোরা। ছবির গল্প লিখেছেন হুসেইন দলাল। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র-১’ ছবির চিত্রনাট্যও তিনি লিখেছেন। ছবিটি নিয়ে জল্পনা ইতিমধ্যেই তুঙ্গে। তবে, ছবি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়