১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে আট বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলা তুলে নিতে হুমকি

মিঠুন দত্ত, অভয়নগর
যশোরের অভয়নগরে মতিয়ার রহমানের বিরুদ্ধে দায়েরকৃত আট বছরের শিশু ধর্ষণ চেষ্টা মামলা প্রত্যাহারের জন্য বাদীকে চেক জালিয়াতির মামলা দেওয়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মামলার বাদী ও ভুক্তভোগী শিশুর মা। মঙ্গলবার (২২ জুলায়) দুপুরে উপজেলার নওয়াপাড়া বাজারে এই সংবাদ সম্মেলন করা হয়। এসময় মামলার বাদী ও ভুক্তভোগী মা সাংবাদিকদের বলেন, আমার ৮ বছর বয়সী ছোট মেয়ে গত শনিবার (৫/৭/২৫) চারটার সময় শিশুটি বাড়ি থেকে বিশ টাকা নিয়ে নানার বাড়ি যাবার জন্য বের হয়। এসময় রাস্তায় মতিয়ার রহমানের সাথে দেখা হলে,সে শিশুটিকে নানা বাড়ি নিয়ে যাবার কথা বলে তার সাইকেলে উঠায়। কিছু দুর যাবার পরে মতিয়ার মেইন রাস্তা ছেড়ে সলিং রাস্তায় ডুকলে শিশুটি বলে আমার নানা বাড়ির রাস্ততো এটা না। মতিয়ার তখন তাকে বলে আমি কিছু ঘাস কেটে তোকে নানা বাড়ি পৌঁছে দিব। পরে তাকে নিয়ে ধোপাদী গ্রামের রুহুল আমিনের ঘেরের পাড়ের কলাবাগানের নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন আসলে মতিয়ার মোল্যা দৌড়ে পালিয়ে যায়। এ সময় লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে তার পরিবারের লোকজনের কাছে দেয়। তিনি বলেন আমি আমার মেয়ের গলা ও বুকে ঠোটে কামড়ের দাগ দেখতে পায়। পরে আমি আমার মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় মতিয়ার রহমান তাকে ধর্ষণের চেষ্টা করেছে। পরে ৯ জুলায় অভয়নগর থানায় অভিযুক্ত মতিয়ার রহমানের বিরুদ্ধে একটি ধর্ষণ চেষ্টার মামলা করি। সেই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। কিন্তু এরপর থেকে আসামীর স্ত্রী জোসনা বেগম, ছোট ছেলে শরিফুল ইসলাম, তার ভাগ্নি বিথী বেগম ও তার স্বামী মো :সবুজ আমাকে মামলা তুলে নিতে নানান ভয়ভীতি দেখায় ও হুমকি দেয়। আমি মামলা না তোলায় ১৭ জুলাই আমার নামে মিথ্যা সংবাদ সম্মেলন ও চেক জালিয়াতির মামলার ভয় দেখায়। এমনকি যে চেক তাদের কাছে রয়েছে সেট ২০২২ সালে হারিয়ে গিয়েছে এনিয়ে আমার থানায় লিখিত অভিযোগ রয়েছে। এছাড়া তাতে আমার কোন স্বাক্ষর নেয়। তারা নিজেরাই স্বাক্ষর দিয়েছে। আমার আট বছরের শিশু ধর্ষণের বিচার চাইতে গিয়ে আমাকে হেও প্রতিপন্ন মানহানি করা হচ্ছে। আমি এর সঠিক বিচার চাই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়