১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপকরণ বিতরণ

ময়না খাতুন, ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ষষ্ঠী চন্দ্র রায়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা কৃষি অফিসার নুর এ নবী। সদর উপজেলায় মোট ৮৫০ জন সুবিধাভোগী কৃষককে জনপ্রতি ১ কেজি পেঁয়াজের বীজ, ২০ কেজি ডিএপি ও ২০ কেজি এমওপি সার প্রদান করা হয়।এসময় বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়