সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
বাংলাদেশ স্কাউটস কালিগঞ্জ উপজেলা শাখা সাতক্ষীরা এর আয়োজনে দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮ টা থেকে সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় ৩৫ তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কাউটস ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন উপজেলা স্কাউটস এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল, উপজেলা স্কাউট এর সিনিয়র সহ-সভাপতি বড়সিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্কাউটস এর খুলনা অঞ্চলের সম্পাদক মোঃ আখতারুজ্জামান, খুলনা অঞ্চলের সহ-সভাপতি মো ইদ্রিসুজ্জামান, সাতক্ষীরা জেলা স্কাউটস কমিশনার মোঃ আব্দুল মাজেদ, সাতক্ষীরা জেলা স্কাউট এর সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা স্কাউট কমিশনার মোহাম্মদ আল-আমিন, সাবেক জেলা স্কাউটস এর সম্পাদক পল্টু বাশার, ও খুলনা অঞ্চলের সাবেক স্কাউট সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা স্কাউটস এর সহ-সভাপতি ও কোর্স পরিচালনায় সদস্য সচিব মোহাম্মদ শাহিনুর রহমান। দিন ব্যাপী ওরিয়েন্টেশন এই কোর্সে উপজেলার হাই স্কুল ও মাদ্রাসার ৫৭ টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭০ জন শিক্ষক অংশগ্রহণ করেন ।এছাড়া সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী পি এল কোর্স বা উপদল নেতা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই কোর্সে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কোর্সের লিডার ছিলেন সাতক্ষীরা জেলা স্কাউটস এর সাবেক সম্পাদক পল্টু বাশার।

