৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় জামায়াতে ইসলামী উদ্যোগে প্রধান সড়ক সংস্কার

মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে খুলনার পাইকগাছায় প্রধান সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। শনিবার দুপুরে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল সরকারি পরিচালক খুলনা-৬ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। পাইকগাছা খুলনা প্রধান সড়কের জিরোপয়েন্টে এই সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওঃ গোলাম সরোয়ার,জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান,খুলনা জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট লেয়াকাত আলী সরদার,এস এম মাওঃ আমিনুল ইসলাম,প্রফেসর আব্দুল মমিন সানা, অ্যাড. আব্দুল মজিদ, জামায়াতের পাইকগাছা উপজেলা নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, সহকারি সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আসাদুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন,মোঃ রুহুল কুদ্দুস,পৌর আমীর ডাঃ আসাদুল ইসলাম সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, মালিক সমিতির সহ-সভাপতি অমরেশ কুমার মন্ডল, সদস্য সুবঞ্জন চক্রবর্তী,দিপঙ্কর মন্ডলসহ স্থানীয় জামায়াত ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়