৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোলের ছাত্রলীগের সাবেক নেতা আটক

আনিছুর রহমান, বেনাপোল
বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের সাবেক ছাত্রলীগের সভাপতি এনামুল হক মুকুলকে আটক করেছে পুলিশ।শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন নাশকতামূলক কাজের উদ্দেশ্যে কয়েকজন বৈঠক করছে। পরে বাহাদুরপুর গ্রামে অভিযান চালিয়ে মুকুল হোসেনকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। গ্রেফতার মুকুল হোসেন বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। তার বিরুদ্ধে মামলা দিয়ে শনিবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে স্থানীয় সূত্র জানায়, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ নেতা মুকুল গ্রামে আলোচনা সভার আয়োজন করেন। এ উপলক্ষে খিচুড়ি রান্নার আয়োজনও ছিল। সেখানে আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মীর সমাগম ঘটে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে। স্থানীয়রা আরও জানায়, মুকুল যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দীনের অনুসারী এবং সাবেক শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনের ছোট ভাই।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়