৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মেকইউজঅব অবলম্বনেসার্চ ইঞ্জিনের পরিবর্তে চ্যাটবটের তথ্য নেয়ার ক্ষেত্রে চার সতর্কতা

প্রতিদিনের ডেস্ক
অনেকেই এখন তথ্য খোঁজার জন্য সার্চ ইঞ্জিনের বদলে এআই চ্যাটবট ব্যবহার করছেন। তবে এ বিষয়ে প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করেন। তারা জানিয়েছেন, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) যেমন চ্যাটজিপিটি, গুগলের জেমিনি বা মাইক্রোসফটের কোপাইলট মূলত ধারণা তৈরির জন্য আদর্শ হলেও সঠিক ও সর্বশেষ তথ্য দেয়ার জন্য নির্মিত নয়। এগুলোকে সার্চ ইঞ্জিনের মতো ব্যবহার করলে ভুল তথ্যের কারণে ক্ষতি হতে পারে। নষ্ট হতে পারে সময় ও অর্থ, এমনকি আইনি জটিলতাও তৈরি হতে পারে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, চারটি বড় কারণে এআই চ্যাটবটকে সার্চ ইঞ্জিনের বিকল্প হিসেবে নির্ভর করা বিপজ্জনক হতে পারে
আত্মবিশ্বাসের সঙ্গে ভুল তথ্য দেয়ার প্রবণতা
বিশেষজ্ঞরা বলছেন, এআই চ্যাটবটের সবচেয়ে বড় সমস্যা হলো ‘হ্যালুসিনেশন’ অর্থাৎ এমন তথ্য তৈরি করা, যা ভিত্তিহীন কিন্তু বিশ্বাসযোগ্য শোনায়। তারা সরাসরি কোনো নির্ভরযোগ্য উৎস বা সূত্র থেকে তথ্য নেয় না, বরং অতীতের ডাটার প্যাটার্ন থেকে উত্তর তৈরি করে।
সম্প্রতি এক অস্ট্রেলীয় ভ্রমণকারীর অভিজ্ঞতা এর জলজ্যান্ত উদাহরণ। তিনি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করেছিলেন, চিলিতে প্রবেশের জন্য অস্ট্রেলিয়ান নাগরিকদের ভিসা লাগে কিনা। চ্যাটবট আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছিল, ভিসা লাগবে না। সেই তথ্যের ওপর ভরসা করে তিনি টিকিট কেটে চিলিতে পৌঁছেন। কিন্তু বিমানবন্দরে তাকে জানানো হয়, অস্ট্রেলীয়দের ভিসা লাগবে। ফলে তিনি প্রবেশের অনুমতি না পেয়ে বিপাকে পড়েন।
সীমিত ও পক্ষপাতদুষ্ট ডাটাসেট থেকে প্রশিক্ষিত
এলএলএমগুলো বড় কিন্তু অসম্পূর্ণ ডাটাসেটে প্রশিক্ষিত। এর মধ্যে রয়েছে ওয়েবসাইট, বই, অনলাইন ফোরাম ইত্যাদি। এসব ডাটা অনেক সময় পুরনো, নির্দিষ্ট অঞ্চলের জন্য প্রযোজ্য, কিংবা পক্ষপাতদুষ্ট হতে পারে। উদাহরণস্বরূপ, একজন ফ্রিল্যান্সার কীভাবে কর জমা দেবেন তা নিয়ে প্রশ্ন করলে চ্যাটবট হয়তো অন্য দেশের পুরনো কর নীতি বা অনুপযুক্ত পরামর্শ দিয়ে বসতে পারে।
চ্যাটবট সাধারণত তথ্যের উৎস জানায় না। ফলে তথ্যটি বর্তমান ও প্রাসঙ্গিক কিনা তা ব্যবহারকারী বুঝতে পারেন না। এ গোপন পক্ষপাত ব্যবহারকারীকে অজান্তেই ভুল পথে পরিচালিত করতে পারে।
ব্যবহারকারীকে সমর্থন করার প্রবণতা
এআই চ্যাটবট সাধারণত ব্যবহারকারীর প্রশ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর দেয়, বিরোধিতা করে না। এটি প্রশ্নের ধরন অনুযায়ী একই বিষয়ে ভিন্ন উত্তর দেয়।
যদি জিজ্ঞাসা করা হয়, সকালের নাশতা কি আসলেই গুরুত্বপূর্ণ? তাহলে চ্যাটবট হয়তো বলবে, নাশতা বাদ দিলেও সমস্যা নেই। কিন্তু যদি প্রশ্ন করা হয় নাশতা কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার? তাহলে চ্যাটবটটি একে সমর্থন করে নানা যুক্তি দেবে।
সর্বশেষ তথ্য প্রদানে অক্ষমতা
যদিও কিছু চ্যাটবট এখন ইন্টারনেট ব্রাউজিংয়ের সুবিধা দেয়, তার পরও তারা সর্বশেষ খবর বা নতুন পণ্যের তথ্য দেয়ার ক্ষেত্রে নির্ভরযোগ্য সূত্র নয়। অনেক সময় চ্যাটবট অফিশিয়াল ঘোষণার পরিবর্তে পুরনো গুজব বা আংশিক তথ্য মিশিয়ে দেয়।
উদাহরণস্বরূপ কোনো নতুন স্মার্টফোন উন্মোচনের কয়েক ঘণ্টা পরই চ্যাটবটকে জিজ্ঞাসা করলে সেটি পুরনো অনুমান ও আংশিক সঠিক তথ্য দিয়ে উত্তর দিতে পারে। কারণ ওয়েবসাইট তখনো পুরোপুরি হালনাগাদ হয়নি বা চ্যাটবট পুরনো প্রশিক্ষণ ডাটার ওপর নির্ভর করছে। যেমন অনেকের অভিযোগ, চ্যাটজিপিটি এখনো ডোনাল্ড ট্রাম্পকে ‘সাবেক প্রেসিডেন্ট’ বলে উল্লেখ করে।
বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক ধারণা নেয়া বা সাধারণ তথ্য শেখার জন্য এআই চ্যাটবট কার্যকর। কিন্তু আইন, চিকিৎসা, ভ্রমণ বা সময় সংবেদনশীল তথ্যের ক্ষেত্রে এগুলোকে সার্চ ইঞ্জিন বা বিশেষজ্ঞের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয়। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়