কালিগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ
অভায়আশ্রম গড়ে তুলি দেশে,দেশি মাছে ভরি-এই স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জ উপজেলা জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন কমিটির আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৪ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা তৌফিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল তিনি বলেন আমরা একটি জিনিস বেশি উৎপাদন করতে যেয়ে আমরা আর একটা জিনিস ক্ষতি করে ফেলি, আমাদের চিন্তার গভীরতার অভাব কিংবা দূরদর্শিতার অভাবে রয়েছে । আমরা মিষ্টি পানিতে লবণ পানি ঢুকিয়ে নিজেদের ক্ষতি নিজেরা ডেকে এনেছি। তিনি আরো বলেন এখন আমাদের চিন্তা করতে হবে সেটি মৎস্য খাতে হোক বা কৃষিখাতে হোক আমাদের পরবর্তী প্রজন্ম যেন ক্ষতিগ্রস্ত না হয় তারা যেন সুফল ভোগ করতে পারে। তিনি আরো বলেন কিছু স্বার্থন্বেষী ব্যক্তি প্রাকৃতিক জলাশয়গুলি ব্যক্তি স্বার্থে ভেড়িবাধ দিয়ে জলবদ্ধতা সৃষ্টি করেছে। আমাদের দেশীয় মাছগুলি হারিয়ে যাচ্ছে।কেউ জনগণের স্বার্থ বিরোধী কাজ করলে ও আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। সমাপনী অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ওয়াসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শঙ্কর কুমার দে, মৎস্য চাষী আনিসুর রহমান ও রেজাউল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানের সমাপনীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগীত পরিবেশন করেন সংগীতশিল্পী কণিকা সরকার।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়