মাসুম বিল্লাহ কেশবপুর
যশোর-৬ কেশবপুর আসনের সীমান অপরিবর্তিত রাখার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, সহ সভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য শাহীনুর রহমান ও জাকির হোসেন।
