সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৫ নম্বর কুশুলিয়া ইউনিয়ন ও ১০ নম্বর ধলবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১০ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কালিগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক এস এম সেলিম আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবু সাঈদ সোহেলের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান,সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা,মোঃ সাদ্দাম হোসেন,কালিগঞ্জ উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম, সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের সিনিয়র সহ সভাপতি মিলন কুমার সরকার, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শেখ খায়রুল আলম, বিএনপি নেতা শেখ রবিউল ইসলাম, সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক এস এম হাফিজুর রহমান বাবু, সাবেক স্বেচ্ছাসেবকদলের নেতা শেখ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলাউদ্দিন সোহেল, সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন ফরহাদ, সদস্য সচিব পারভেজ ইসলাম, আরাফাতুর রহমান,শামীম হোসেন প্রমূখ। প্রধান অতিথি ডাক্তার শহীদুল আলম বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়বাদী দল ও সহযোগী সংগঠন এর কর্ণধর সাবেক সকল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে দল আরও সংঘটিত হয়েছে। আগামী নির্বাচনে সকল নেতাকর্মীদের দলবদ্ধ ভাবে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

