১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বেনাপোল থেকে ছাত্রদল নেতার গাড়ি চুরি

আনিছুর রহমান, বেনাপোল
বেনাপোলের প্রানকেন্দ্র দুর্গাপুর রাস্তার মোড় থেকে একটি পালসার ডাবল ডিস্ক ১৫০ সিসি যশোর-ল-১৫-১৩৭৫ কালো রংয়ের মোটরসাইকেল চুরি হয়েছে। এ ব্যাপারে বাদি হয়ে বেনাপোল পোর্ট থানায় অজ্ঞাত নামা চোরদের বিরুদ্ধে অভিযোগ করেছেন গাড়ির মালিক শার্শা উপজেলা ছাত্র দলের সিনিয়ার যুগ্ম আহবায়ক মোহাইমিনুল সাগর। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, মোটরসাইকেলটি গত সোমবার (৮ সেপ্টেম্বর) দুর্গাপুর মোড়ে রেখে পাশে আবু মুসার দোকানে সন্ধ্যা ৭ টার সময় বসে আলাপ আলোচনা শেষে ৭.২০ মিটিটের সময় বের হয়ে দেখে তার গাড়ি নাই। তবে সেখানে আরো দুটি মোটরবাইক রাখা ছিল সে গুলো ছিল চুরি হয়নি। মাত্র ২০ মিনিটের ব্যবধানে তার গাড়িটি চুরি হয়ে যায়। আমরা ঘরের মধ্যে ছিলাম সেখানে কোন শব্দ পায়নি। এতে ধারনা করা হচ্ছে গাড়িটি ঠেলে নিয়ে গেছে। এ বিষয় সাগর বলেন, আমার মোটরবাইক ছাড়াও সেখানে আমরা তিনটি মোটরবাইক রাখি। আমরা ওই ঘর থেকে বের হয়ে দেখি দুইটি গাড়ি আছে আমার পালসার গাড়িটি নাই। অনেক খুজাখুজি করে গাড়ি না পেয়ে অবশেষে থানায় অভিযোগ দায়ের করেছি। তবে গাড়ি চুরির সাথে বেনাপোলে ইমরান নামে একজনকে সন্দেহ করে তার কাছে গেলে সে আমাদের একজন ও তার সাথে থাকা একজনকে ছুরি আঘাত করে পালিয়ে যায়। ভুক্তভোগিরা বলেন বেনাপোল থেকে একাধিক মোটরসাইকের চুরি হলেও প্রশাসন এর গাড়ি উদ্ধারের তেমন কোন তৎপরতা নাই। এ বিষয় বেনাপোল পোর্ট থানা ওসি মো: রাসেল মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, মোটরবাইক হারানোর একটি অভিযোগ পেয়েছি। গাড়িটি উদ্ধারের জন্য আমরা কাজ করছি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়