১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শার্শা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ আটক ১

আনিছুর রহমান, বেনাপোল
শার্শার পল্লীতে ভারত থেকে পাচার হয়ে আসা ১২ কেজি গাজা সহ একজন মাদক ব্যবসায়ি আটক হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় থানার রামচন্দ্রপুর গ্রামে লক্ষনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ১২ কেজি গাজা সহ জুলফিকার (৩৫) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করে শার্শা থানা পুলিশ। আটককৃত জুলফিকার আলী ভুট্রো শার্শার রামচন্দ্রপুর গ্রামের কওছার আলীর ছেলে। শার্শা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে থানার রামচন্দ্রপুর গ্রামে জুলফিকার এর বাড়ি অভিযান চালিয়ে ১২ কেজি গাজা উদ্ধার হয়। গাজার ওই চালান পাচারের সাথে জড়িত জুলফিকার আলীকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শার্শা থানার মামলা নং-১০, তাং-১০/০৯/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ১৯(খ) রুজু করা হয়েছে । আসামিকে আজই যশোর আদালতে পাঠানো হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়