১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিএনপির প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত : খুলনা বিভাগে জোর আলোচনায় যশোর-৩

বিশেষ প্রতিবেদক
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী চূড়ান্তের কাজ প্রায় শেষ করেছে বিএনপি। দলীয় সূত্র বলছে, ইতোমধ্যেই দুই শতাধিক আসনে সম্ভাব্য প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে। সমমনা দল ও জোটকে আসন ছাড় দেওয়ার পর বাকি আসনের বিষয়ে সিদ্ধান্ত নেবে দলটি। সূত্র জানায়, উত্তরাঞ্চলসহ সারাদেশে মাঠ জরিপ, তৃণমূলের মতামত এবং নীতি নির্ধারণী পর্যায়ের যাচাই-বাছাই শেষে প্রার্থী তালিকা প্রায় প্রস্তুত। এরই মধ্যে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিশেষ আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে যশোর-৩ আসন। এখানে বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতকে প্রার্থী হিসেবে সবুজ সংকেত দিয়েছে দল। অমিত এলাকায় ইতোমধ্যেই নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। এ ছাড়া চুয়াডাঙ্গা-১ আসনে শামসুজ্জামান দুদু, চুয়াডাঙ্গা-২ আসনে মাহমুদ হাসান খান এবং ঝিনাইদহ-৪ আসনে সাইফুল ইসলাম ফিরোজকে প্রার্থিতার কথা জানানো হয়েছে। তাদের মধ্যে অন্তত একজন বিএনপির সবুজ সংকেত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরও কিছু আসনে প্রার্থিতা কার্যত চূড়ান্ত। খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনে আজিজুল বারী হেলাল, পটুয়াখালী-৪ আসনে এবিএম মোশারফ হোসেন, ভোলা-২ আসনে হাফিজ ইব্রাহীম, ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ভোলা-৪ আসনে নুরুল ইসলাম নয়ন, বরিশাল-১ আসনে জহির উদ্দিন স্বপন, বরিশাল-৩ আসনে জয়নুল আবেদীন ও বরিশাল-৪ আসনে রাজীব আহসানকে ইতোমধ্যেই নির্বাচনী কাজের নির্দেশনা দেওয়া হয়েছে। দলের জ্যেষ্ঠ নেতাদের আসনের বেশির ভাগই নিশ্চিত করা হয়েছে বলে সূত্র জানায়। পাশাপাশি ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, ফজলুর রহমান খোকন ও সাইফ মাহমুদ জুয়েলের মধ্য থেকে তরুণ নেতৃত্বকে সামনে আনারও চিন্তাভাবনা চলছে। দলীয় একাধিক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রহণযোগ্য প্রার্থী নিশ্চিত করতে মাঠ জরিপ ও যাচাই-বাছাইয়ের ওপর জোর দিচ্ছে বিএনপি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়