১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান

নিজস্ব প্রতিবেদক
গণঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত হলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অর্ধশতাধিক নেতাকর্মী। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাদেরকে দলে স্বাগত জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জেসিনা মোর্শেদের নেতৃত্বে এ যোগদান অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল ও যশোর জেলা সভাপতি এবিএম আশিকুর রহমান ফুল দিয়ে নবাগতদের বরণ করে নেন। এ সময় জাতীয় যুব শক্তি, যশোর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম রুবেলের নেতৃত্বে আটজন জেলা পর্যায়ের নেতা গণঅধিকার পরিষদে যোগ দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ যশোরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জিএম রাজু, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির (মুরাদ), সিনিয়র সহ-সভাপতি আসাদুর রহমান সানি, সাংগঠনিক সম্পাদক মো. তারেক হোসেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক শাবুদ্দিন শান্ত প্রমুখ। গণঅধিকার পরিষদের নেতারা আশা প্রকাশ করেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা যোগদান করার মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে এবং জনগণের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়