৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্রিমিয়াম ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের মহাপচিালকসহ চারজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রিমিয়াম জমার মেয়াদ শেষে টাকা ফেরৎ না পেয়ে ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের মহাপচিালকসহ চারজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। গতকাল রোববার যশোর রেলওয়ের স্টেশন মাস্টার মোশারেফ হোসেন বাদী হয়ে এই মামলাটি করেছেন। বিচারক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কার সোহেল রানা মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদক দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন, ফারইস্ট ইসলামী লাইফইন্সুরেন্সের মহাপরিচালক ফখরুল ইসলাম, মূখ্য নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, সিএফও রুহুল আমিন হাওলাদার এবং কুষ্টিয়া সার্ভিস সেন্টারের ইনচার্জ জসিম উদ্দিন। বাদী মামলায় বলেছেন, আসামিদের কথায় বিশ্বাস স্থাপন করে ২০১৪ সালের ২৬ আগস্ট প্রতিবছর ১১ হাজার ১৮০ টাকা জমা দেয়ার শর্তে ১০ বছর মেয়াদি একটি বীমা পলিসি খোলেন। ২০২৪ সালের ২৮ জুন পলিসির মেয়াদ শেষ হয়েছে। ফলে লভ্যাংশসহ এক লাখ ৪০ হাজার ৬৮০ টাকা ফেরৎ পাওয়ার জন্য বিভিন্ন সময় ওই কর্মকর্তাদের কাছে গিয়েছেন। কিন্তু আজ না কাল বলে কালক্ষেপন করতে থাকেন সকল আসামি। এরপরে যশোর লিগ্যাল এইডের মাধ্যমেও সালিশে বসে মীমাংসা করা সম্ভব হয়নাই। বাধ্য হয়ে তিনি আদালতে এই মামলাটি করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়