৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাঘারপাড়ায় ইউনিয়ন ভিত্তিক মুক্তিযোদ্ধা এডহক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়া উপজেলায় ইউনিয়নভিত্তিক মুক্তিযোদ্ধা এডহক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়। উপজেলা আহবায়ক কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বিশ্বাস ও যুগ্ম আহবায়ক শরিফ মো. জালাল উদ্দীনের স্বাক্ষরে প্রতিটি ইউনিয়নে পাঁচ সদস্যবিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়। ঘোষিত ইউনিয়ন কমান্ডের নেতৃবৃন্দরা হলেন:-১ নং জহুর ইউনিয়ন: আহবায়ক মো. মোসলেম উদ্দিন, যুগ্ম আহবায়ক শামীম্বরন বিশ্বাস। ২ নং বন্দবিলা ইউনিয়ন: কেরামত আলী, শ্রী হরি বিশ্বাস।৩ নং রায়পুর ইউনিয়ন: বিমল চন্দ্র সরকার, জি এম আজগর আলী।৪ নং নারিকেলবাড়ীয়া ইউনিয়ন: মো. ফজলে করিম, রনজিত বিশ্বাস। ৫, ৭, ৮ ও ৯ নং ইউনিয়ন: এস এম হাফিজুর রহমান, মনতস কুমার বিশ্বাস। ৬ নং দোহাকুলা ইউনিয়ন: সৈয়দ সিদ্দিকুর রহমান, লিয়াকত আলী। অনুষ্ঠানে নবগঠিত এডহক কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আব্দুল আজিজ বিশ্বাস ও যুগ্ম আহবায়ক শরিফ মো. জালাল উদ্দীন বলেন, এসব কমিটি মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করবে এবং মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় মুক্তিযোদ্ধা পরিবারের ন্যায়সঙ্গত দাবি-দাওয়াসহ সামগ্রিক উন্নয়নেও সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়