১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ: আলাল

প্রতিদিনের ডেস্ক:
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, ‘বহুরূপীদের খপ্পরে পড়েছে দেশ। বিএনপির এখন ধৈর্য ধারণের সময়।’শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।বিএনপির এই নেতা আরও বলেন, ‘জামায়াত এখন বেশভূষা পাল্টাতে শুরু করেছে। তারা হিন্দুদের নিয়ে সমাবেশ করে বিএনপির বদনাম করছে। কারণ, বিএনপি অর্জুন গাছের ছাল, যখন যার প্রয়োজন কেটে নিয়ে যায়।’আলাল বলেন, ‘জামায়াতের শীর্ষ নেতারা জাসদের লোক ছিল, গলাকাটা পার্টি করতো। ৫ আগস্টের পর থেকে শিবির বের হয়েছে ছাত্রলীগের ভেতর থেকে। তারা এখন বলছে, তারা প্রকাশ্যেই ছিল।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়