১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শেখ হাসিনাসহ তিনজনের দণ্ড বিচারক-রায় নিয়ে কটূক্তি ও ছবি সরাতে ট্রাইব্যুনালের নির্দেশ

প্রতিদিনের ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার পর বিচার ও বিচারপতিদের নিয়ে অবমাননাকর সব বক্তব্য ও ছবি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ থেকে সরানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিকমিউনিকেশন বিটিআরসিসহ সংশ্লিষ্টদেরকে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মাধ্যমে, বিচারক ট্রাইবুনোলের বিচার ও রায় দিয়ে বিভিন্ন মন্তব্য চোখে পড়েছে বলে উল্লেখ করে সুয়োমোটো (স্বপ্রণোদিত) হয়ে রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন।ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়